মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

লিবিয়ায নির্যাতনে জগন্নাথপুরের যুবকের মর্মান্তিক মৃত্যু : দালালের বাবা- মা গ্রেফতার

লিবিয়ায নির্যাতনে জগন্নাথপুরের যুবকের মর্মান্তিক মৃত্যু : দালালের বাবা- মা গ্রেফতার

স্টাফ রিপোর্টার :: লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে মানবপাচারকারী দালাল চক্রের হাতে মর্মান্তিক মৃত্যুর শিকার জগন্নাথপুর উপজেলার শ্রীধরপাশা গ্রামের কলেজ ছাত্র একুয়ান ইসলাম (২০) হত্যার অভিযোগে দালালের বাবা- মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার আদালতের মাধ্যমে তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো,শ্রীধরপাশা গ্রামের বাসিন্দা লিবিয়া বসবাসরত দালাল আলী হোসেনের বাবা আবুল মিয়া(৫৫) ও মা আছমা বেগম(৪৫)।
পুলিশ ও নিহত কলেজ ছাত্রের পরিবারের দায়েরকৃত মামলার বিবরণ থেকে জানা যায়, গত বছরের ১৩ এপ্রিল শ্রীধরপাশা গ্রামের আবুল মিয়ার ছেলে লিবিয়া বসবাসরত মানবপাচারকারী দালাল আলী হোসেনের সঙ্গে সাত লাখ টাকা চুক্তিতে লিবিয়া যায় শ্রীধরপাশা গ্রামের তরিকুল ইসলামের ছেলে কলেজ ছাত্র একুয়ান ইসলাম। সেখানে পৌঁছার পর দালালচক্র তাকে আটকে রেখে অমানবিক নির্যাতন চালায়। এবং মাফিয়ার কাছ থেকে তাকে বাঁচাতে আরও টাকা চায়।ছেলেকে বাঁচাতে ২৩ এপ্রিল একুয়ানের বাবা আরও সাত লাখ টাকা পাঠান দালাল আলী হোসেনের বাবা আবুল মিয়া ও মা আছমা বেগমের মাধ্যমে । চলতি বছরের ১৫ জুন আরও ৫ লাখ টাকা দিয়ে একুয়ানকে ইতালি পাঠানোর চুক্তি হয় তাদের সঙ্গে । ১৬ জুন খবর আসে একুয়ান মারা গেছেন। পরে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ২৯ সেপ্টম্বর একুয়ান এর লাশ দেশে আসে।সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের পর ৩ অক্টোবর একুয়ানের বাবা তরিকুল ইসলাম বাদি হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, আসামিদের হবিগঞ্জ জেলা সদরের বাসস্ট্যান্ড সংলগ্ন মোহনপুর এলাকা থেকে রোববার গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ভ্যানেটি ব্যাগ,নগদ চার লাখ ১৫ হাজার টাকা, সাতটি মোবাইল ফোন, একটি এটিএম কার্ড,দুটি ব্যাংক চেক বই ও একটি পাসপোর্ট জব্দ করা হয়।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ সোমবার এ ঘটনায় জেলা কার্যালয়ে সংবাদ সন্মেলন করে ঘটনার বর্ননা তুলে ধরেন।

সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল শুভাশীষ ধর জানান, মানবপাচারকারীদের কবলে পড়ে অনেক পরিবার সর্বস্ব হারাচ্ছে। তাই এ মামলাটি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। আসামিদের সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com