বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

উপজেলা নির্বাচন : জগন্নাথপুরে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

উপজেলা নির্বাচন : জগন্নাথপুরে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

মঙ্গলবার উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান পদে ৫ এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন সহ ১৩ জন প্রার্থীদের মধ্যে এ প্রতীক দেয়া হয়।

চেয়ারম্যান পদে যারা প্রতীক পেলেন তাঁরা হলেন- আওয়ামী লীগের দলীয় প্রার্থী আকমল হোসেন ( নৌকা), স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ( মোটরসাইকেল), মুক্তাদীর আহমদ (আনারস), জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী সৈয়দ তালহা আলম (খেজুর গাছ) ও স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্যপ্রবাসী আব্বাস উদ্দিন চৌধুরী (ঘোড়া)। ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র (তালা), বিএনপি নেতা আব্দুল মতিন লাকি (টিয়া পাখি), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন (মাইক), সহ সভাপতি সালেহ আহমদ (চশমা) ও সৈয়দ তুহেল মিয়া ( টিউবওয়েল)। এছাড়া সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে রিনা বেগম (কলস),
সুফিয়া খানম সার্থী (ফুটবল) ও সেলিনা বেগম (হাঁস) প্রতীক পেয়েছেন।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com