মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

দীর্ঘ ৮ বছর পর জগন্নাথপুরে আওয়ামী লীগের সম্মেলন আজ: ৩ গ্রুপের নেতাদের পদ পেতে জোর লবিং

দীর্ঘ ৮ বছর পর জগন্নাথপুরে আওয়ামী লীগের সম্মেলন আজ: ৩ গ্রুপের নেতাদের পদ পেতে জোর লবিং

সানোয়ার হাসান সুনু::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সন্মেলন দীর্ঘ ৮ বছর পর আজ ১৬ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে । সন্মেলন কে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।
অন্যদিকে ৩ গ্রুপে বিভক্ত স্হানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ পদ পেতে জেলা ও কেন্দ্রীয় নেতাদের সাথে জোর লবিং চালিয়ে যাচ্ছেন।
তবে নতুন কমিটিতে পরিবর্তনের আভাস দিয়ে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ব্যারিস্টার এনামূল কবির ইমন বলেছেন, তৃনমূল নেতা কর্মীদের মতামতের ভিক্তিতে গঠনতন্ত্র মোতাবেক নতুন কমিটি গঠন করা হবে।
সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্হিত থাকবেন স্হানীয় এমপি পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, প্রেসিডিয়াম সদস্য নূরুল ইসলাম নাহিদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, নিবার্হী সদস্য আজিজুস সামাদ ডন, জেলা সেক্রেটারি ব্যারিস্টার এনামূল কবির ইমন সহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ ।

জানাযায় ,২০১৪ সালের ২১ ডিসেম্বর জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সন্মেলনে আকমল হোসেন সভাপতি ও রেজাউল করিম রিজু কে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট পূনাঙ্গ কমিটি গঠন করা হয়। এরপর
দীর্ঘ ৮ বছর কমিটির মেয়াদ পেরিয়ে গেলেও করা হয়নি উপজেলা কমিটি।

একধিকবার সন্মেলনের দিনক্ষণ ঠিক হলেও দলীয় গ্রপিং ও কোন্দলের কারণে সন্মেলন করা হয়নি। গত ৯ নভেম্বর রাতে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ১৬ নভেম্বর জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সন্মেলনের দিন ঠিক করে উপজেলা আওয়ামী লীগ কে প্রস্তুতি নিতে নির্দেশ দেন। সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের তারিখ ঘোষনার পর সন্মেলন কে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।
আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে ৩ ধারায় বিভক্ত। যার এক ধারায় রয়েছে স্হানীয় সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, অন্য ধারায় রয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ ডন ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ব্যারিস্টার এনামূল কবির ইমন।
তিন গ্রুপের স্হানীয় নেতারা সভাপতি ও সম্পাদক পদের জন্য কেন্দ্রীয় নেতাদের
সাথে জোর লবিং করছেন। আজকের সম্মেলনের মাধ্যমে আগামী ৩ বছরের জন্য উপজেলার নেতৃত্ব নির্ধারন করা হবে।
এবারের সন্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৩ বলয় থেকে কমপক্ষে ১০/ ১২ জনের নাম আলোচনায় রয়েছে তাদের মধ্যে সভাপতি পদে বর্তমান সভাপতি আকমল হোসেন, সহ সভাপতি সিরাজুল হক, আনহার মিয়া, সদস্য আকমল খান, সাবেক সহ সভাপতি হারুন রশীদ, সাধারন সম্পাদক পদে বর্তমান সাধারন সম্পাদক রেজাউল করিম,যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সাবেক পৌর মেয়র মিজানূর রশীদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,, উপজেলা সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র,মীরপুর ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মাহবুবুল হক শেরিন
সৈয়দপুর শাহারপাড়া ইউপি চেয়ারম্যান আবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক মিন্টু রঞ্জন ধর এর নাম আলোচনায় রয়েছে।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু যুগান্তর কে বলেন, জেলা আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী সন্মেলন সফল করতে আমরা প্রস্তুত। আশা করছি একটি সফল সন্মেলনের মাধ্যমে আগামী দিনের নেতৃত্ব তৈরি হবে।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com