মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

জগন্নাথপুরে আওয়ামীলীগের সম্মেলনে নাহিদ : উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনার পাশে থাকুন

জগন্নাথপুরে আওয়ামীলীগের সম্মেলনে নাহিদ : উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনার পাশে থাকুন

 

স্টাফ রিপোর্টার :

আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য নূরুল ইসলাম নাহিদ বলেছেন,শেখ হাসিনার শাসনকালে দেশে উন্নয়নের জোয়ার বইছে
একের পর এক মেগা প্রকল্প হচ্ছে। শেখ হাসিনার সাহসিক প্রদক্ষেপের ফলে মোটা দাগে উন্নয়ন সম্ভব হচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামীতেও শেখ হাসিনার পাশে থাকুন।
তিনি বিএনপি কে উদ্দেশ্য করে বলেন, যতই লাফালাফি করুন এ দেশের মানুষ কোন দূর্নিতীবাজ কে গ্রহন করবেনা।

তিনি, ত্রিধারায় বিভক্ত স্হানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের সকল কোন্দল পরিহার করে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। বুধবার বিকেলে পৌরশহরের স্বরুপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়।

আনুষ্ঠনিকভাবে পতাকা উত্তোলন করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আজিজুস সামাদ ডন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এনামুল কবীর ইমন সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্টিত সম্মেলন নতুন কমিটি ঘোষনা ছাড়াই সন্ধার দিকে সমাপ্ত হয়। বিভিন্ন সুত্র জানায়, ত্রিধারায় বিভক্ত নেতা কর্মীদের সংঘর্ষ এড়াতে সভাপতি সম্পাদক সহ নতুন কমিটির কারো নাম ঘোষনা করা হয়নি।

উপজেলা কমিটির বর্তমান সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন জানান, কমিটি ঘোষনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্মেলন সমাপ্ত হয়েছে। পরে জেলা নেতৃবৃন্দ নতুন কমিটি ঘোষনা করবেন।
রাত পৌনে ৭টায় সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ব্যারিস্টার এনামূল কবির ইমনের সাথে মুঠোফোনে আলাপ হলে তিনি এ প্রতিবেদক কে জানান,আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলাপ করে আজ রাতেই নতুন কমিটি ঘোষনা করবো।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com