মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

জগন্নাথপুরে মহান বিজয় দিবস পালিত

জগন্নাথপুরে মহান বিজয় দিবস পালিত

 

নিজস্ব প্রতিবেদক ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে ৩১ বার তোপধব্বনির মাধমে বিজয় দিবসের শুভ সূচনা হয়।

স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়।

সকাল ৮টায় উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন।

দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যেদর সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় গত বারের ন্যায় এবারও বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট দিয়ে সম্মান প্রদর্শন করেন থানা ভারপ্রাপ্ত কর্মকতা মো. মিজানুর রহমান।

এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, বীর মুক্তিযোদ্ধা আবদুল হক প্রমুখ।
এছাড়া উপজেলার মসজিদে মসজিদে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

অন্য দিকে শিশু-কিশোরদের অংশ গ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, হাসপাতালে উন্নতমানের খাবার বিতরণ, প্রীতি ফুটবল ম্যাচসহ দিনভর নানা অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালিত হয়।

এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ. অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুম মশাহিদ, লুৎফুর রহমান, আব্দুল জব্বার, বিজয় কুমার দেব, ফিরোজ আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক তাহা আহমদ প্রমুখ।

এরআগে দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্প স্তবক অর্পনের মাধমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

অপরদিকে দিবসটি উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবার উপজেলা হামদর্দ কার্যালয়ের উদ্যাগে দরিদ্রদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়েছে। সকালে পৌরশহরের ইকড়ছই-চিলাউড়া রোডস্থ হামদর্দের প্রধান কার্যালয়ে এ বিতরণী অনুষ্ঠান হয়।

এসময় উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, হামদর্দের ব্যবস্থাপক মহিম উদ্দিন, হাকিম রেজওয়ানুল হক, অফিস সহকারী সাইফুল ইসলাম, আজিজুল ইসলাম, আক্তার হোসেন, জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com