মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আকমল হোসেনের ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আকমল হোসেনের ইন্তেকাল

নিজস্বপ্রতিবেদক ::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আকমল হোসেন ২৬শে ডিসেম্বর সোমবার রাত ১.৪২ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আলহাজ্ব মোঃ আকমল হোসেন শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যোগদানের জন্য ঢাকায় অবস্থান এবং সম্মেলনে যোগদান করেন। ঢাকায় হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করলে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। রাত ১ঃ৪২ মিনিটের সময় স্কয়ার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ৫ ছেলে, ৪ মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। মরহুমের গ্রামের বাড়ি জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামশি গ্রামে।

মরহুম আকমল হোসেনের বড় ছেলে যুক্তরাজ্য প্রবাসী মাহবুব হোসেন পিতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

ইউ কে বাংলা টিভি এবং ইউ কে বাংলা মিডিয়া গ্রুপ ও জগন্নাথপুর নিউজ ডটকম এর সম্পাদক মন্ডলীর সভাপতি সিনিয়র সাংবাদিক আলহাজ্ব তৌফিক আলী মিনার, জগন্নাথপুর নিউজ ডটকম এর সম্পাদক জগন্নাথপুর প্রেসক্লাব সেক্রেটারি সিনিয়র সাংবাদিক সানোয়ার হাসান সুনু মরহুম আলহাজ্ব মোঃ আকমল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com