বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

উপজেলা চেয়ারম্যান আকমল হোসেনের মরদেহে জগন্নাথপুরের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

উপজেলা চেয়ারম্যান আকমল হোসেনের মরদেহে জগন্নাথপুরের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

নিজস্বপ্রতিবেদক : :

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনকে শেষ শ্রদ্ধা জানালেন জগন্নাথপুরের সর্বস্তরের মানুষ।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে সিলেট থেকে এম্বুলেন্স যোগে আকমল হোসেনের মরদেহ প্রথম উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে এসে মরদেহ বহনকারী গাড়ীটি পৌঁছে। দলীয় কার্যালয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মরহুমের মরদেহে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শেষ শ্রদ্ধা নিবেদন করেন জগন্নাথপুরের সর্বস্তরের নাগরিক। প্রথমে দলীয় পতাকা প্রয়াতের মরদেহে প্রদান করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু ও সহসভাপতি মিজানুর রশিদ ভুঁইয়ার নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এরপর যথাক্রমে ফুল নিয়ে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পৌর পরিষদ, জগন্নাথপুর প্রেসক্লাব, জগন্নাথপুরের সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার. যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবি লীগ. কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগ, পাটলী ইউনিয়ন পরিষদ, মুক্ত সমাজ কল্যাণ সংস্থাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে মুফতি গিয়াস উদ্দিন মোনাজাত পরিচালনা করেন।
শ্রদ্ধা নিবেদনের পর গ্রামের বাড়ী শ্রীরামসীর উদ্দেশ্যে মরদেহ বহনকৃত বাড়ীটি উপজেলা সদর ত্যাগ করে। বিকেল ৪.১৫ টায় শ্রীরামসী হাইস্কুল এন্ড কলেজ মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। গ্রামের জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com