মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
এক লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে শান্তিগঞ্জে এসেড হবিগঞ্জের উদ্যোগে ১০ দিনব্যাপী কৃষি মেলা ২০২৬ শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জরুরি রক্ষণাবেক্ষণে শনিবার শান্তিগঞ্জে ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

কেজ ওয়ারিয়র্স ফ্লাই ওয়েটের বিশ্ব চ্যাম্পিয়ন জগন্নাথপুরের শাজ

কেজ ওয়ারিয়র্স ফ্লাই ওয়েটের বিশ্ব চ্যাম্পিয়ন জগন্নাথপুরের শাজ

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::

ফ্লাই ওয়েট ক্যাটাগরিতে কেজ ওয়ারিয়র্সের বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশী বংশদ্ভূত বৃটিশ নাগরিক সৈয়দ সাজিদুল হক শাজ।

 

তিনি চ্যাম্পিয়নশিপে যাওয়ার পথে ইংল্যান্ডের স্যাম ক্রিসিকে পরাজিত করেন। চ্যাম্পিয়নশিপের লড়াইটি লন্ডনে নববর্ষের প্রাক্কালে হয়েছিল।

 

শাজ ছয় বছর আগে একই প্রতিপক্ষ ক্রিসির সাথে লড়াই করেছিলেন এবং সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমে জিতেছিলেন।

 

‘সুপারম্যান’ খ্যাত শাজ ইংল্যান্ডের সাউথ শিল্ডসে বসবাস করে আসছেন। তিনি সেখানে ACE MMA নামে একটি শারীরিক ফিটনেস সেন্টারের প্রধান কোচও।

 

সৈয়দ সাজিদুল হক শাজ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের কৃতিসন্তান। তার পিতার নাম সৈয়দ আদরাফুল হক ও মাতার নাম সৈয়দা শাহিদা খাতুন।

 

আগামী চ্যাম্পিয়নশিপ ‘UFC Stage-2023’এ তার অভিষেক হবে।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com