শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর শান্তিগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ২২টি পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে তরুণদের নিয়ে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান শান্তিগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক পবিত্র ওমরাহ পালনে দোয়া প্রার্থী  জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন 

লন্ডনে তারেক আহমদ এর দাফন সম্পন্ন: প্রেসক্লাবের শোক। 

লন্ডনে তারেক আহমদ এর দাফন সম্পন্ন: প্রেসক্লাবের শোক। 

নিজস্ব প্রতিবেদক : জগন্নাথপুর উপজেলার হবিবপুর কিশোরপুর নিবাসী      জগন্নাথপুর বাজারের  এ আলী ট্রেডার্সের প্রতিষ্টাতা বিশিষ্ট ব্যবসায়ী মরহুম কুতুব উদ্দিন চৌধুরীর বড় ছেলে তরুন সমাজ সেবক লন্ডন প্রবাসী তারেক আহমদ চৌধুরীর নামাজে জানাযা গত
১০ জানুয়ারি ইং বাদজোহর ইস্ট লন্ডন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযায় আত্মিয় স্বজন,বন্ধুবান্ধব সহ বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।  এসময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে মোনাজাত করা হয়। পরে তাকে স্হানীয় ফরেস্টগেইট
কবর স্হানে দাফন করা হয়। গত ৮ জানুয়ারি লন্ডনের একটি হাসপাতালে জনপ্রিয় এই তরুন সমাজ সেবক তারেক আহমদ চৌধুরী (৪৫) ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তার মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া বিরাজ করছে। তার মৃত্যু তে রাজনৈতিক ও সামাজিকসংগঠন,বাজারের  ব্যাবসায়ী সহ বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন।জগন্নাথপুর প্রেসক্লাবের শোক:জগন্নাথপুর প্রেসক্লাবের পক্ষ থেকে তরুন সমাজসেবক তারেক আহমদ চৌধুরীর মৃত্যু তে গভীর  শোক  ও পরিবারের প্রতি সমবেদনা  প্রকাশ করে মহান আল্লাহ পাকের দরবারে  মরহুমের জন্য জান্নাত কামনা করেন  প্রেসক্লাব নেতৃবৃন্দ। শোক ও পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন জগন্নাথপুরপ্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহ সভাপতি তাজউদ্দীনআহমদ,
সাধারন সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু, যুগ্নসম্পাদক অমিত দেব,সদস্য, মাসুম আহমদ,আলী আহমদ, সাংবাদিক ওয়াহিদুর রহমান,আব্দুল হাই,আমিনূল হক শিপন, রুমানূল হক রোমেন,হুমায়ুন কবির ফরিদী, জুয়েল আহমদ, আমিনুর রহমান জিলু,   রেজুয়ান কোরেশী, রোমেন আহমদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com