বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে ভূঁইফোর সংগঠনের সভা নিয়ে যা বললেন ডিসি

জগন্নাথপুরে ভূঁইফোর সংগঠনের সভা নিয়ে যা বললেন ডিসি

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের সন্মেলন কক্ষ ব্যবহার করে একটি ভূঁইফোড় সংগঠনের নামে সভা করাকে কেন্দ্র করে এলাকায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ বিষয়টি জানতে চাইলে ইউএনও নিজেই তিনি কাউকে সন্মেলন কক্ষ ব্যবহার করতে অনুমতি দেননি বলে দাবি করেন। আর জেলা প্রশাসক বলেছেন  অভিযোগ খতিয়ে দেখা হবে।
জানা গেছে  বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের তৃতীয়তলার সন্মেলন কক্ষে কতিপয় ব্যক্তি জগন্নাথপুর প্রেসক্লাবের নাম ব্যবহার করে শোকসভার আয়োজন করে। শোকসভার ব্যনারে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম এর নাম লেখা রয়েছে। ভবনটির দ্বিতীয়তলায় রয়েছে তাঁর দপ্তর।
জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় ও সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু বলেন, জগন্নাথপুর প্রেসক্লাবের উদ্যাগে কোন শোকসভা হয়নি। প্রেসক্লাবের নাম ব্যবহার করে কারা উপজেলা প্রশাসনের চেয়ার টেবিল ব্যবহার করে সভা করল তাতে আমরা বিস্মিত।
এ প্রসঙ্গে জানতে চাইলে ইউএনও সাজেদুল ইসলাম বলেন, আমি আজ সারাদিন জ্বর থাকায় বাসায় ছিলাম। উপজেলা প্রশাসনের সন্মেলন কক্ষ ব্যবহার করার বিষয়টি আমার জানা নেই। এবিষয়ে প্রেসক্লাবের সভাপতি শংকর রায় ও সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু মুঠোফোনে সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর  সঙ্গে  যোগাযোগ করলে তিনি  বলেন,কোন ভূঁইফোড় সংগঠন ও বির্তকিত ব্যক্তি উপজেলা প্রশাসনের সন্মেলন কক্ষ ব্যবহার করতে পারেনা বিষয়টি খতিয়ে দেখা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com