মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে যুবদল নেতা আলী হোসেনের দাফন সম্পন্ন জগন্নাথপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ শান্তিগঞ্জে পশ্চিম বীরগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শিহাব খাঁন জগন্নাথপুরে ‘ইসলামী আন্দোলন কি ও কেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন লগি–বইঠা, রামদা নিয়ে গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুর সিলেটে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সম্পন্ন

জগন্নাথপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি

জগন্নাথপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক ::

সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকানঘর ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) বাজারের টিএন্ডটি রোডস্থ ডাকবাংলো সেতুর পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, দুপুর ১২টার দিকে শহরের জগন্নাথপুর বাজারের ডাকবাংলো সেতু সংলগ্ন একটি তোলার দোকানে আগুনের ঘটনা ঘটে। এক পর্যায়ে আশপাশের দোকানে দ্রুত আগুনে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা ও আশপাশের ব্যবসায়ীরা আগুনের লেলিহান শিখা দেখে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা চালান। খবর পেয়ে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সঙ্গে আগুন নেভানোর প্রাণপণ প্রচেষ্ঠা চালায়। প্রায় ৩ ঘন্টাব্যাপি চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। ততক্ষণে তোলার দোকান, তীর সুয়াবিন তেল ও মার্কাস দুধের ডিট্রিবিউটর, সমী এন্টারপাইজ ও ক্যামিকেলের একটি দোকানসহ ৮টি দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়।

তীর সুয়াবিন তেল ও মার্কস দুধের ডিট্রিবিউটর এর পরিচালক প্রদ্বীপ দেবের বড় ভাই নিতাই দেব জানান, মুর্হুতের মধ্যে আগুনে সব পুড়ে গেছে। আগুনে প্রায় দুই কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।

সমী এন্টারপ্রাইজের পরিচালক রাজু ভট্রাচার্য্য জানান, আগুনে পুড়ে দোকানের প্রায় ১ কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

জগন্নাথপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ আল মাসুদ জানান, খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনতে আমরা কাজ করেছি।
তবে আগুনের সুত্রপাত কীভাবে ঘটেছে এ সংবাদ লেখা পর্যন্ত জানা যায়নি।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com