সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

জগন্নাথপুর উপজেলা পরিষদ উপ নির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়ন দাখিল

জগন্নাথপুর উপজেলা পরিষদ উপ নির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়ন দাখিল

নিজস্ব প্রতিবেদক ::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

 

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৫ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিল করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মনোনয়ন পত্র দাখিলকারীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম, জাতীয়পার্টি মনোনীত প্রার্থী আতাউর রহমান, জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী আব্দুল কাইয়ুম কামালী, স্বতন্ত্র প্রার্থী হারুন রশীদ ও স্বতন্ত্র প্রার্থী তালহা আলম।

 

উল্লেখ্য , গত বছরের ২ নভেম্বর সর্বশেষ জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন। গত ২৬ ডিসেম্বর তিনি মৃত্যু বরন করলে চেয়ারম্যান পদের শুন্য পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী ২৭ এপ্রিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল। ৩০ এপ্রিল যাচাই বাছাই, ৮ মে প্রত্যাহার, ৯ মে প্রতীক বরাদ্দ ও ২৫ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার জানান, ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপ-নির্বাচনে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com