রবিবার, ১৪ Jun ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

জগন্নাথপুরে জাতীয় শোক দিবস পালন

জগন্নাথপুরে জাতীয় শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক::

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর ও মু্ক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরআগে একটি শোক র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হোসনে লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর, উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন প্রমুখ।

উপজেলা এলজিইডি কার্যালয়ের অফিস সহকারী ধীরেন্দ্র সূত্রধরের পরিচালনায় সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে “আমার চোখে বঙ্গবন্ধু” বিষয়ক বক্তব্য ও কবিতা আবৃত্তি করেন।
পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন জগন্নাথপুর মডেল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জুবায়ের আহমদ।

এদিকে শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি মিজানূর রশীদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com