বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

অধ্যক্ষ মইনুল ইসলাম পারভেজের মুক্তির দাবীতে জগন্নাথপুরে মানববন্ধন

অধ্যক্ষ মইনুল ইসলাম পারভেজের মুক্তির দাবীতে জগন্নাথপুরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ বিশিষ্ঠ লেখক ও গবেষক ডঃ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ এর নি:শর্ত মুক্তির দাবীতে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে জগন্নাথপুর উপজেলার সর্বস্তরের  নাগরিক বৃন্দের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজ দীর্ঘ ২৩ বছর যাবত মাদ্রাসা শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত রয়েছেন। অর্থ সংক্রান্ত কোন ত্রুটি  অধ্যক্ষ পারভেজ এর বিরুদ্ধে আমরা শুনিনি। হলিয়ারপাড়া মাদরাসা নিয়ে গ্রামের দু’পক্ষের বিরোধকে কেন্দ্র করে মাওলানা মঈনুল ইসলাম পারভেজকে মিথ্যা অভিযোগে মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে।  বক্তারা অবিলম্বে অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজ এর নি:শর্ত মুক্তির দাবী জানান।
প্রভাষক  মাওলানা মুফতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা নিজাম উদ্দিন ও শহিদুল ইসলামের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা আজমল হোসেন জামী,জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলার কামাল হোসেন,জগন্নাথপুর বাজার সেক্রেটারী জাহির উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ছালিক আহমদ,উপজেলা জাপার সেক্রেটারি জহিরুল  ইসলাম লাল , সাবেক কাউন্সিলার তাজিবুর রহমান, ব্যবসায়ী শফিকুর রহমান লিলু, হাফিজ মাহমুদুল হাসান, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তাহা আহমদ, ছাত্র নেতা  আব্দুল কুদ্দুছ মুন্না, ফেয়ার ফেইস সভাপতি সাইফুর রহমান মিনহাজ প্রমূখ।
এসময় অধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম, অধ্যক্ষ তাজুল ইসলাম আলফাজ, মাওলানা মহি উদ্দিন এমরান, মাওলানা আবু আইয়ুব আনছারী, মাওলানা নুর আহমদ, জগন্নাথপুর পৌর সভার কাউন্সিলার আলাল হোসেন,মাওলানা আনোয়ার হোসেন, রাজিয়া সোবহান মহিলা কলেজ পরিচালনা কমিটির সদস্য কবির উদ্দিন, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা নুরুল ইসলাম খান শিহাব, মাওলানা সাজ্জাদুর রহমান, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা মহিউদ্দিন মিছবাহ, প্রবাসী নুর মিয়া, সাহেদ আহমদ, মাওলানা ফয়েজ আহমদ, জাহেদ আহমদ, মাষ্টার নুরুল হক,আনিছুর রহমান,তাইফুর রহিম নাহিদ, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা তাজুল ইসলাম, মো: শাহ আলম, হাফেজ সাইদুল ইসলাম, নুরুজ্জামান, আব্দুল ওয়াহিদ,ইমরান খান, সেজু কুরেশী,মাহিন আহমদ, হাবিবুর রহমান, ইমরান আহমদ, শামীম আহমদ, জাকারিয়া আহমদ সহ বিভিন্ন শ্রেনি পেশার  লোকজন মানবন্ধনে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com