শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর শান্তিগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ২২টি পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে তরুণদের নিয়ে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান শান্তিগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক পবিত্র ওমরাহ পালনে দোয়া প্রার্থী  জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন 

লিনা খানম সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

লিনা খানম সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক : জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা – ২০২৩  জেলা পর্যায়ের প্রতিযোগিতায় সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ
প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন জগন্নাথপুর উপজেলার উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিনা খানম। সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় লিনা খানম প্রতিক্রিয়া জানিয়ে বলেন, জেলায় শ্রেষ্ঠ হওয়া মানে কাজের স্বীকৃতি দেওয়া
আমার দ্বায়িত্ব আরো বেড়ে গেলো।
আমি খুবই আনন্দিত। এ ছাড়া জেলার শ্রেষ্ঠ এসএমসি ( বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি) নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি।
বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই শিক্ষক বন্ধুদের যারা আমাকে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে উৎসাহিত করেছেন ও বিভিন্নভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা  দিয়েছেন।
লিনা খানম কে বৃহস্পতিবার স্বাক্ষরিত  পত্রের মাধ্যমে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে ঘোষনা করেন সুনামগঞ্জ প্রাথমিক শিক্ষা কমিটি ২০২৩ এর সভাপতি ও জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা  অফিসার মোহন লাল দাস।
এর আগে লিনা খানম জগন্নাথপুর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন।
লিনা খানম জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com