শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর শান্তিগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ২২টি পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে তরুণদের নিয়ে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান শান্তিগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক পবিত্র ওমরাহ পালনে দোয়া প্রার্থী  জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন 

জগন্নাথপুরে যাত্রীবাহী বাস থেকে ১৭ বস্তা ভারতীয় পণ্য উদ্ধার :  গ্রেপ্তার ৩

জগন্নাথপুরে যাত্রীবাহী বাস থেকে ১৭ বস্তা ভারতীয় পণ্য উদ্ধার :  গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক  : সুনামগঞ্জের জগন্নাথপুরে যাত্রীবাহী বাস তল্লাসি করে ১৭ বস্তা ভারতীয় পন্য সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার আটককৃত দের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার কৃতরা  হলো, তাহিরপুর উপজেলার লাউড়ের গড় গ্রামের মৃত রাজ আমিনের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫), একই গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে নজির হোসেন (২৭) ও সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত তজমিল আলীর ছেলে ফরহাদ আলম  (২৫)।
পুলিশ সুত্রে জানাযায় , গত রোববার রাত সাড়ে ১২টার দিকে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের নেতৃত্ব একদল পুলিশ উপজেলার ঘোষগাও  কাটাগাঙ্গ সেতু এলাকায় সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আল-শামীম পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে। এসময় বাসটির মালামাল রাখার স্থান থেকে ১৭ বস্তা ভারতীয় তৈরী ফুচকা, হরলিক্স ও কোল্ড ড্রিংকস জব্দ করা হয়। যার বাজার মূল্য ১ লাখ ৩৮ হাজার টাকা।
 জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ভারতীয় মালামাল অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে এনে ঢাকায় বিক্রয়ের জন্য নেওয়ার পথে এসব পণ্য জব্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত জাহাঙ্গীর ও নজির হোসনসহ বাসের সুপারভাইজার ফরহাদ আলম কে গ্রেপ্তার করা হয়।
ওসি জানান, যাত্রীবাহী বাসটিকেও জব্দ করা হয়েছে। তবে, বাসে থাকা বাকি যাত্রীদের অন্য গাড়ি দিয়ে ঢাকায় পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com