মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
এক লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে শান্তিগঞ্জে এসেড হবিগঞ্জের উদ্যোগে ১০ দিনব্যাপী কৃষি মেলা ২০২৬ শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জরুরি রক্ষণাবেক্ষণে শনিবার শান্তিগঞ্জে ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের  বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের  বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথপুর উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির উদ্যোগে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার   এ কে এম মোখলেছুর রহমানের অবসর জনিত বিদায় উপলক্ষে সোমবার বিকেলে  উপজেলা সম্মেলন কক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান সমিতির সভাপতি ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. সৈয়দ রেজওয়ান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার  মোঃ সাজেদুল ইসলাম বলেন -মাধ্যমিক শিক্ষা অফিসার  মোখলেছুর রহমান একজন দায়িত্ব পরায়ণ, কর্মনিষ্ঠ ও বিশ্বস্থ কর্মকর্তা ছিলেন। কর্মস্পৃহার মাধ্যমে তিনি জগন্নাথপুরের শিক্ষা পরিবারে ভালবাসা ও আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। আমার দীর্ঘ দুই বছরে কাছ থেকে দেখা একজন কর্তব্য পরায়ণ অফিসার ছিলেন তিনি। তাঁর অবসরকালীন জীবন যেন সূখময় ও শান্তিময় হয়, মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রিজু, জগন্নাথপুর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি  সাব্বির আহমদ চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-সমিতির সহসভাপতি  মাওলানা মখছুছুল করীম চৌধুরী, মাওলানা তাজুল ইসলাম আলফাজ, অর্থ সম্পাদক  মাওলানা আমির আলী, নির্বাহী কমিটির সদস্য মাওলানা ফয়েজ উদ্দিন, মাওলানা আজমল হোসাইন জামী ও মোঃ আনোয়ারুল হক প্রমূখ। সভা শেষে    সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন সমিতি নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com