বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে খালেদা জিয়ার রোগমুক্তি  কামনায় দোয়া মাহফিল

জগন্নাথপুরে খালেদা জিয়ার রোগমুক্তি  কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্হতা কামনায় আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের আয়োজনে বিপুল সংখ্যক দলীয় নেতৃবৃন্দ এবং ধর্মপ্রাণ মুসল্লী গণের অংশগ্রহনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে জগন্নাথপুর পৌরশহরের হবিবপুর পশ্চিম পাড়া শাহী ঈদগাহ মাঠে যুক্তরাজ্য বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা,ক্যাবল ওয়ার্ড ইস্টলিহ টাউন কাউন্সিল ইউকের কাউন্সিলর ও মানবাধিকার কর্মী   শের এম সাত্তার এবং জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর দক্ষিণপাড়ার কৃতি সন্তান আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ দুলদুল বারীর সৌজন্যে এবং আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের আয়োজনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্হতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পূর্ব  বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্বা জানিয়ে সাবেক প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়ার আশু সুস্হতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে এবং মিলাদ মাহফিল আয়োজনে শের এম সাত্তার ও দুলদুল বারীর প্রতি অভিনন্দন জানিয় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি অবসর প্রাপ্ত কর্ণেল সৈয়দ আলী আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি নাদের আহমদ।
জগন্নাথপুর উপজেলা যুবদল নেতা কৃতি ফুটবলার শামীনুর রহমানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আনছার মিয়া,উপজেলা  যুবদলের যুগ্ম আহবায়ক রুবেল আহমদ রাজা।
এসময় হবিবপুর এলাকার মুরব্বী কামরুজ্জামান, আবুতাহের, জগন্নাথপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির উদ্দিন,জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কৃতি ফুটবলার সেলিম আহমদ,সাবেক সহ সভাপতি বাবর আহমদ বাবর,কলকলিয়া ইউনিয়ন যুবদলের আঙ্গুর মিয়া,পাটলী ইউনিয়ন যুবদলের রিপন মিয়া,যুবদল নেতা সৈয়দ শফিক মিয়া,হারুন মিয়া,ইউপি সদস্য নুরুল হক,ফয়জুল হক,সাজন মিয়া,শামীম মিয়া,শাহীন মিয়া,কুতুব উদ্দিন,রুবেল মিয়া,সহ বিএনপি, যুবদল,ছাত্র দল ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
এসময় মহান আল্লাহ পাকের দরবারে
 বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্হতা এবং দীর্ঘায়ু কামনা সহ বিশ্ববাসীর মঙ্গল কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন ইমাম মাওলানা মহি উদ্দিন মিছবাহ।
পরে খাবার  বিতরন করা হয়।
এদিকে প্রাকৃতিক দুর্যোগ অপেক্ষা করে বিপুল সংখ্যক নেতৃবৃন্দ দোয়া মাহফিলে অংশগ্রহন করায় কৃতজ্ঞতা জানিয়েছেন আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা  শের এম সাত্তার ও ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাজ্য প্রবাসী দুলদুল বারী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com