বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা কেন্দ্রের উদ্ধোধন করলেন প্রধানমন্ত্রী

জগন্নাথপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা কেন্দ্রের উদ্ধোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি আই ভিশন সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে এ উপজেলাবাসীর বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ তৈরি হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভার্চুয়ালী এ কার্যক্রমের উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্ধোধনী দিনে প্রথম বিনামূল্যে চক্ষু সেবা গ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম। ওই দিন বিনামূল্যে ১৫ জনকে এ চিকিৎসা সেবা দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর জানান, এখন থেকে জগন্নাথপুর উপজেলা বাসী হাসপাতালে এসে খুব সহজেই সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। এখানে চক্ষু বিষয়ে প্রশিক্ষিত সিনিয়র স্টাফ নার্সদের সহায়তায় ইন্টারনেট ও অত্যাধুনিক সফটওয়্যার ব্যবহার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত বেইজ সেন্টারে অবস্থানরত চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে অনলাইনে ভিডিও কনসালটেশনের মাধ্যমে উন্নত চক্ষু চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। নার্স ও রোগীর সঙ্গে ভিডিও কনসালটেশনের মাধ্যমে ই-সাইন যুক্ত ব্যবস্থাপত্র কমিউনিটি ভিশন সেন্টারে অনলাইনে পাঠাবেন এবং বেইজ হাসপাতাল থেকে ব্যবস্থাপত্রের প্রিন্টকপি অনুযায়ী সিনিয়র স্টাফ নার্স রোগীকে বিনামূল্যে ওষুধ ও পাওয়ার চশমা দেবেন।
এছাড়াও জগন্নাথপুর হাসপাতাল থেকে রেফারকৃত রোগীদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চোখের ছানি-নালী অপারেশন সহ বিভিন্ন উন্নতমানের চিকিৎসা বিনামূল্যে প্রদান করা হবে।
অন্যদিকে, জগন্নাথপুর হাসপাতালে দন্ত (দাঁত) রোগের চিকিৎসার জন্য একটি অত্যাধুনিক ডেন্টাল চেয়ার স্হাপন করা হয়েছে। যা আউটডোরের ১১০ নং কক্ষে স্হাপন করা হয়েছে। এখন থেকে প্রতিদিন (সরকারি ছুটির দিন ব্যতিত) একজন দক্ষ ডেন্টাল সার্জনের মাধ্যমে দাঁতের চিকিৎসা করানো যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com