শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর শান্তিগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ২২টি পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে তরুণদের নিয়ে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান শান্তিগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক পবিত্র ওমরাহ পালনে দোয়া প্রার্থী  জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন 

জগন্নাথপুরে ভারতীয় ১২০ বস্তা চিনিসহ আটক ১১

জগন্নাথপুরে ভারতীয় ১২০ বস্তা চিনিসহ আটক ১১

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের জগন্নাথপুরে ভারতীয় ১২০ বস্তা চিনিসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। এসময় দু’টি পিকআপ গাড়ি ও দু’টি প্রাইভেট  কার এবং নগদ ১৩ লাখ ১৪ হাজার ১০০ টাকা জব্দ করা হয়। বুধবার সকাল ৭টার দিকে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে থানার সামনে চেকপোস্ট চলাকালে তাদের আটক করা হয়।
পরে বিকেলে আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আটককৃতরা হলেন, অলিউর রহমান জুলহাস (৩০), জসিম উদ্দিন (২৮), মাসুম মিয়া (২৪), হাবিবুর রহমান হাবিব (২৯), আমীর হোসেন (২৭), আলাল মিয়া (২৪), শরিফ আহমদ (২৫), মামুন মিয়া (২২), সজিব হোসেন (২০), আনহার মিয়া (২৫), আনোয়ার হোসেন (৩২)।
 ওসি মিজানুর রহমান জানান, সুনামগঞ্জ থেকে হবিগঞ্জ যাওয়ার পথে এ চোরাই চালানটি আটক করা হয়। ঘটনার সাথে জড়িত ১১ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) অলক দাশ বাদী হয়ে মামলা করেন। পরে আটকদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com