বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

শান্তিগঞ্জে জেল হত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে জেল হত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সামিউল কবির, শান্তিগঞ্জ থেকে:: ১৯৭৫ সালের ৩ নভেম্বর সংঘটিত ইতিহাসের নির্মম, বর্বরোচিত ও নৃশংসতম ঐতিহাসিক জেল হত্যা দিবস উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যােগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ নভেম্বর) সকাল ১১ ঘটিকায় শান্তিগঞ্জস্থ পরিকল্পনামন্ত্রীর হিজল বাড়িতে এ আলোচনা সভা ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মোঃ সেলিম রেজার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জ্যােতি ভূষণ তালুকদার, সহ-সভাপতি মাওলানা আবদুল কাইয়ুম, সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক ও পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব মোঃ হসনাত হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা, জয়কলস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জুবেল আহমদ, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম মইনুল,  জেলা ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমদ সোহান, উপ সাংস্কৃতিক সম্পাদক জুয়েল দাস।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সমুজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জামিনুল হক, সহ দপ্তর সম্পাদক আরটিএন নিজাম উদ্দিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো শহীদুর রহমান শহীদ, সদস্য নাজির মিয়া, জালাল মিয়া, সুফি মিয়া, সালেহ আহমেদ চৌধুরী হীরা, পূর্ব পাগলা সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিক খান, সাধারণ সম্পাদক সমশর মিয়া, দরগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু খালেদ চৌধুরী রুবেল, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি দিলন আহমেদ, সহ-সভাপতি সমীরন দাশ সুবীর, সহ-সভাপতি সুদীপ কুমার দাশ, উপজেলা ছাত্রলীগের বায়েজীদ অপি এবং শিমুলবাক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফকরুল ইসলাম সহ উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা পরবর্তী নিহত জাতীয় ৪ নেতার স্মরণে ১ মিনিট নিরবতা পালন ও তাদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com