রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

জগন্নাথপুরে জেল হত্যা দিবসে র‌্যালী ও আলোচনা সভা

জগন্নাথপুরে জেল হত্যা দিবসে র‌্যালী ও আলোচনা সভা

নিজস্বপ্রতিবেদক :  ১৯৭৫ সালের ৩ নভেম্বর সংঘটিত ইতিহাসের নির্মম, বর্বরোচিত ও নৃশংসতম ঐতিহাসিক জেল হত্যা দিবস উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যােগে আলোচনা সভা ও শোক র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিজানূর রশীদের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বারের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মুক্তাদির আহমদ মুক্তা, বিরেন্দ্র সুত্র ধর, পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক হাজী ইকবাল আহমদ, আওয়ামীলীগ নেতা কয়ছর রশীদ, স্বেচ্ছা সেবক লীগ নেতা সালিক আহমদ প্রমূখ।পরে  পৌর শহরে এক শোক র‌্যালী বের করা হয়।
এদিকে শোকাবহ ৩ নভেম্বর উপলক্ষে সকাল ১১ ঘটিকায় শান্তিগঞ্জ উপজেলা সদরস্থ  পরিকল্পনামন্ত্রীর হিজল বাড়িতে এক আলোচনা সভা ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মোঃ সেলিম রেজার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জ্যােতি ভূষণ তালুকদার, সহ-সভাপতি মাওলানা আবদুল কাইয়ুম, সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক ও পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব মোঃ হাসনাত হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা, জয়কলস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জুবেল আহমদ, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম প্রমূখ।
আলোচনা সভা পরবর্তী নিহত জাতীয় ৪ নেতার স্মরণে ১ মিনিট নিরবতা পালন ও তাদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com