বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরের প্রবীন মুরুব্বী বিশিষ্ট সমাজসেবী শতবর্ষী হাজী সমছু মিয়ার ইন্তেকাল: দাফন সম্পন্ন 

জগন্নাথপুরের প্রবীন মুরুব্বী বিশিষ্ট সমাজসেবী শতবর্ষী হাজী সমছু মিয়ার ইন্তেকাল: দাফন সম্পন্ন 

নিজস্ব প্রতিবেদক : জগন্নাথপুর পৌরসভার
হবিবপুর পশ্চিমপাড়া নিবাসী হবিবপুর কেশবপুর ফাজিল মাদরাসার দারুল কেরাত কেন্দ্রের সাবেক সভাপতি
জগন্নাথপুর নার্সারি স্কুলের প্রতিষ্টাতা ও ভূমি দাতা বিশিষ্ট শিক্ষানূরাগী, সমাজসেবক, অত্র এলাকার প্রবীন মুরব্বী
শতবর্ষী জনাব হাজী মোঃ সমছু মিয়া গত ৪ নভেম্বর শনিবার বিকেল ৪ ঘটিকায় সিলেটের রিকাবী বাজারস্হ একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যু কালে বয়স হয়েছিল ১০৬ বছর। তিনি অত্র এলাকার প্রবীন মুরুব্বী ছিলেন।  উনার মৃত্যু তে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি ৮ ছেলের মধ্যে ৭ ছেলে ২ মেয়ে, নাতী -নাতনী সহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। তিনি খুবই পরহেজগার ও অমায়িক ব্যবহারের অধিকারী ছিলেন। তিনির ছেলে বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক মোঃ জিতু মিয়া কয়েক বছর আগে ইন্তেকাল করেন। তিনি জগন্নাথপুরে ও সিলেটে অত্যান্ত সুনামের সাথে ব্যবসা করেন। সিলেটের তালতলা তে হোটেল ইস্ট এন্ড প্রতিষ্ঠা করে সুনামের সাথে পরিচালনায় ছিলেন।
এ দিকে  মরহুম হাজী সমছু মিয়ার
জানাজার নামাজ  রোববার  বিকাল ২ ঘঠিকায় হবিবপুর ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।এতে বিপুল সংখ্যক মুসল্লি অংশ গ্রহন করেন। জানাযার পূর্বে  এই প্রবীন মুরুব্বীর জীবনের বিভিন্ন দিক স্মৃতিচারন করে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ, পৌরমেয়র আক্তার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা ছাদ মাস্টার, হলিয়াড় পাড়া মাদরাসার অধ্যক্ষ ডঃ মাওলানা মইনুল ইসলাম পারভেজ, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আনহার মিয়া,মরহুমের ছেলে আহমদ মিয়া প্রমূখ।
জানাযা নামাজে ইমামতি করেন মরহুমের ছোট ছেলে হাফেজ মোঃ নজমূল হোসেন।
জানাযা নামাজের পর মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন ইকড়ছই মাদরাসার সাবেক অধ্যক্ষ  মাওলানা ছমির উদ্দিন ।
পরে পারিবারিক কবরস্থানে মরহুম হাজী সমছু মিয়াকে দাফন করা হয়। এই প্রবীন ব্যাক্তির ইন্তেকালে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com