রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

জগন্নাথপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

জগন্নাথপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

নিজস্বপ্রতিবেদক :সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জগন্নাথপুর পৌর পয়েন্টে এ কার্যক্রমের উদ্ধোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন ,

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শারমিন আরা আশা প্রমুখ।  উপজেলার ৮টি ইউনিয়ন এবং পৌরসভার প্রায় ২১৭ টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ২৯৭৭ জন শিশুকে এবং ১২-৫৯ মাস বয়সী ২৩৮৫৪ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নিয়ে সফলভাবে ক্যাম্পেইনটি সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com