রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

জগন্নাথপুরে আমনের ধান-চাল ক্রয় শুরু

জগন্নাথপুরে আমনের ধান-চাল ক্রয় শুরু

নিজস্বপ্রতিবেদক :সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে চলতি আমন মৌসুমের অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্ধোধন করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সিদ্দিক আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি শংকর রায় প্রমুখ।
জগন্নাথপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) দীপক সূত্র ধর জানান, ধারাবাহিকভাবে প্রতিজন  কৃষকের কাছ থেকে ৩টন করে মোট ২৯৬ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে। এছাড়া
মিলারদের কাছ থেকে ৬৪ মেট্রিকটন সিদ্ধ চাল ও ২৬৯৬ মেট্রিকটন আতব চাল সংগ্রহ করা হবে।প্রতি কেজি ধান ৩০টাকা,আতব চাল ৪৩ টাকা,সিদ্ধ ৪৪ টাকা দরে ক্রয় করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com