রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

জগন্নাথপুরে উপজেলা বিএনপি নেতা গ্রেফতার!

জগন্নাথপুরে উপজেলা বিএনপি নেতা গ্রেফতার!

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কলকলিয়া ইউনিয়নের সন্তান আব্দুস সোবহান কে বুধবার বিকেলে সিলেট মহানগরী থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।

এ ব্যপারে জগন্নাথপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আমিনূল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় পূর্বের দায়েরকৃত নাশকতা মামলার এজাহার ভূক্ত আসামি হিসাবে তাকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে জেলা বিএনপির সহসভাপতি এডভোকেট মল্লিক মইন উদ্দিন সুহেল বলেন, মিথ্যা মামলা দিয়ে আমাদের নিরপরাধ নেতা কর্মীদের গ্রেফতার করে পুলিশ হয়রানী করছে। আমি এই গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে নি:শর্ত মুক্তি চাই।

থানা পুলিশের নাশকতার মামলা দায়েরের পর থেকে বিএনপির নেতা কর্মীরা বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com