বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

শান্তিগঞ্জে মৎস্যচাষী মাঠ স্কুল গঠনে পরামর্শ সভা অনুষ্ঠিত 

শান্তিগঞ্জে মৎস্যচাষী মাঠ স্কুল গঠনে পরামর্শ সভা অনুষ্ঠিত 

শান্তিগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের শান্তিগঞ্জে মৎস্যচাষী মাঠ স্কুল গঠন বিষয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৭ ফেব্রুয়ারী) সকাল ১১.৩০ ঘটিকায় শান্তিগঞ্জের সদরপুরে বশির মিয়ার বাড়িতে হাতে কলমে ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে মাছ চাষ শিক্ষার লক্ষে মৎস্যচাষী মাঠ স্কুল গঠন বিষয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
মৎস্য অধিদপ্তর এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাস্তবায়নাধীন কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারীজ এন্ড একুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় মৎস্যচাষী মাঠ স্কুল গঠনের জন্য ধানক্ষেতে মাছ চাষ সিবিও এবং মাঠ স্কুলের আগ্রহী মোট ৫০ জন নারী ও পুরুষ চাষী সভায় অংশগ্রহণ করেন। সভায় মৎস্যচাষী মাঠ স্কুল গঠনের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা আলোকপাত করেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ফিল্ড কো-অর্ডিনেটর ড: শফি উল্লাহ্।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলার মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন। এছাড়া মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ মৎস্য হ্যাচারী কর্মকর্তা  মনিরুজ্জামান, স্থানীয় বেসরকারী সংস্থা আরপিডব্লিও’র নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবীর, সহ-সভাপতি মোঃ নুরুল হক, প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর নিপেশ পাল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com