মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয় শৃঙ্খলা ভঙ্গের কারনে জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামীম দল থেকে বহিস্কার শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক, ফেসবুক পোস্টে যা বললেন শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ শান্তিগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৩.৪৬%, জিপিএ-৫ মাত্র ১০ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি: নাহিদ শান্তিগঞ্জে জামায়াত-শিবিরের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

সামিউল কবির, শান্তিগঞ্জ থেকে:: সনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যােগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব- পহেলা বৈশাখ।

রবিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গানের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ১৪৩০ বাংলা বর্ষবরণের উৎসব শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বর্ষবরণ উৎসব উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সহ-সভাপতি মোঃ নুরুল হক এবং শান্তিগঞ্জ উপজেলা শাখার উদীচী’র সর্বস্তরের নেতৃবৃন্দ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

পরে সকাল ১১ টা ২০ মিনিটে মঙ্গল শোভাযাত্রা উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে শুরু হয়ে সুনামগঞ্জ -সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে সমাপ্তি হয়। এতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com