বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

সাংবাদিক শংকর রায়ের মৃত্যু তে প্রবাসী  সাংবাদিক তৌফিক আলী মিনার এর শোক

সাংবাদিক শংকর রায়ের মৃত্যু তে প্রবাসী  সাংবাদিক তৌফিক আলী মিনার এর শোক

যুক্তরাজ্য প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি, দৈনিক মানবজমিন সহ বহু পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক, জগন্নাথপুরের জনপ্রিয় সামাজিক সাংস্কৃতিক ও নাট্যসংগঠন নাট্যবাণীর সংগঠক সিনিয়র সাংবাদিক  শংকর রায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি থেকে মনোনীত সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর ও শান্তীগন্জ আসনের সদ্য সমাপ্ত বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ পদপ্রার্থী গণমানুষের নেতা, ইউ কে জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক,ক্রীড়াবিদ, রাজনৈতিক,কমিউনিটি, শিক্ষানুরাগী, সমাজসেবী, দানশীল ও মিডিয়া ব্যক্তিত্ব,বৃটেন ও বাংলাদেশের সুপরিচিত মুখ, জগন্নাথপুর নিউজ ডট কম, আল-মিনার টিভি, ইউ কে বাংলা টিভি ও ইউ কে বাংলা মিডিয়া গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব তৌফিক আলী মিনার।
আলহাজ্ব তৌফিক আলী মিনার বলেন, শংকর রায় সাংবাদিকতা জীবনে তার পেশায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। স্বাধীন সাংবাদিকতার মহান ব্রতকে সামনে রেখে তিনি যে নিরলসভাবে সাংবাদিকতার দায়িত্ব পালন করেছেন তা তার সতীর্থ ও সহকর্মীদের মধ্যে প্রেরণার উৎস হয়ে থাকবে।
আলহাজ্ব তৌফিক আলী মিনার বিবৃতিতে শংকর রায়ের বিদেহী আত্মার শান্তি এবং শোকসন্তপ্ত পরিবার, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য সোমবার (২২ এপ্রিল) রাত ১টার দিকে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাতক্ষণিকভাবে তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে, সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com