বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে আদালতের নির্দেশ মোতাবেক বিজ্ঞপ্তি দিয়ে ও নির্ধারিত তারিখে দোকানঘর  নিলাম হয়নি!  

জগন্নাথপুরে আদালতের নির্দেশ মোতাবেক বিজ্ঞপ্তি দিয়ে ও নির্ধারিত তারিখে দোকানঘর  নিলাম হয়নি!  

নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের ডহরের পাড় এলাকায় ৫৫টি দোকানঘর  ২৮ এপ্রিল নিলামের মাধ্যমে ভাড়া দেওয়ার কথা থাকলেও তা হয়নি।  এদিন নিলামের মাধ্যমে ৫৫টি দোকান ঘর ভাড়া দেওয়া
হবে মর্মে  দোকান ঘর নিলাম বিজ্ঞপ্তি জারী করা হয়।থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনূল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশের পর রোববার দোকান ঘর নিলামে ভাড়া দেওয়ার কথা থাকলেও নিলামের মাধ্যমে ভাড়া দেওয়া হয়নি।
এ ব্যাপারে ওসি আমিনূল ইসলামের সাথে আলাপ হলে তিনি যুগান্তর কে বলেন, আদালত থেকে প্রয়োজনীয় কাগজ পত্র সংগ্রহ করে জায়গার দাগ নম্বরের মধ্য দোকান কোটা নিশ্চিত হয়ে দ্রুত সময়ের মধ্যে  ৫৫টি দোকান ঘর নিলামের মাধ্যমে ভাড়া দেওয়া হবে। তিনি বলেন অবশ্যই বিজ্ঞ আদালতের নির্দেশনা বাস্তবায়ন করা হবে।
উল্লেখ্য,সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর বাজারের আওতাধীন ৭ নং ওয়ার্ডের ইকড়ছই (ডহরের পাড়) নামক স্থানে বিরোধকৃত ভূমির উপর থাকা ৫৫টি টিনশেড দোকানঘর ভাড়ার আয়-ব্যায়ের হিসাব প্রদানের জন্য জগন্নাথপুর থানার ওসিকে রিসিভার নিযুক্ত করে নির্দেশ প্রদান করা হয়। সুনামগঞ্জের বিজ্ঞ সহকারী জজ আদালতের আদেশের প্রেক্ষিতে বিজ্ঞপ্তি জারী করেন জগন্নাথপুর থানা পুলিশ।
বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, মাননীয় বিজ্ঞ আদালতে দায়েরকৃত স্বত্ব মোকদ্দমা নং ৫০৭/২০২১, আদেশ নং ২১৮, তারিখ-০৩/০৩/ ২০২৪ ইং, স্মারক নং ৮৬(২)/০১, তারিখ- ১৪/০৩/২০২৪ ইং এবং জগন্নাথপুর থানার জিডি নং ৮৭৫ তারিখ-১৯/০৪/২০২৪ ইং এর আলোকে উল্লেখিত ৫৫ টি দোকানঘর মাসিক ভাড়া নিতে জগন্নাথপুর থানার মাধ্যমে নিলামে অংশ গ্রহনের জন্য আগ্রহী প্রার্থীদের আগামী ২৮/০৪/২০২৪ ইং তারিখ সকাল ১০ ঘটিকার সময় থানা কম্পাউন্ডে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।
উল্লেখিত ৫৫ টি দোকানঘর পৌরসভার ১৭২ নং জে এলস্থিত ইকড়ছই মৌজার বিভিন্ন খতিয়ানের সাবেক এস এ দাগ নং ৬৮৫ ও আর এস দাগ নং ৯২৯, ৬৪৯, পরিমান ৩.৩৫ একর বা তিন একর ৩৫ শতাংশ ভূমি বলে জানা গেছে ।
উক্ত ভূমি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে দু’পক্ষের মধ্যে মামলা-মোকদ্দমা চলে আসছে।
এদিকে গত ৩ মার্চ বিজ্ঞ আদালতের বিচারক কাগজপত্র পর্যালোচনাক্রমে উপরোক্ত ভূমির উপরে থাকা বিরোধীয় ৫৫ টি টিনসেড দোকানঘরের ভাড়া গ্রহন করা ও আয়-ব্যায়ের হিসাব জগন্নাথপুর থানার অনুকূলে রিসিভারের আদেশ প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com