শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর শান্তিগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ২২টি পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে তরুণদের নিয়ে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান শান্তিগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক পবিত্র ওমরাহ পালনে দোয়া প্রার্থী  জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন 

জগন্নাথপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘরের চাবি হস্তান্তর  ও উপজেলাকে ভূমিহীন- গৃহহীন মুক্ত ঘোষণা

জগন্নাথপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘরের চাবি হস্তান্তর  ও উপজেলাকে ভূমিহীন- গৃহহীন মুক্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:: সুনামগঞ্জের জগন্নাথপুরে ৪র্থ ধাপে গরীব পরিবারের মধ্যে ২০টি ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে ও জগন্নাথপুর উপজেলাকে ভূমিহীন- গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুন)  সকাল ১১ টায়  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২৩-২৪ অর্থবছরে আশ্রয়ণ-২ প্রকল্পের অধীন ‘ভূমিহীন গৃহহীন’ (ক-শ্রেণি)   ১৮, ৫৬৬টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর  কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসাবে গনভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে দেশের আরো ৭০টি উপজেলাকে ভূমিহীন- গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়।  এরমধ্যে সুনামগঞ্জ জেলার ৫টি উপজেলা।। উল্লেখিত উপজেলাসমূহ সুনামগঞ্জ, দিরাই, ছাতক, জগন্নাথপুর, জামালগঞ্জ।
প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স শেষে  জগন্নাথপুর উপজেলার ২০ উপকারভোগী পরিবারের মধ্যে  চাবি হস্তান্তর ও ভূমিহীন- গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম ভূমিহীন- গৃহহীন ২০ টি পরিবারের মধ্যে আশ্রয়ণ প্রকল্পের ২০ টি চাবি হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তা মোঃ সাইফুদ্দিন, উপজেলা বিদ্যুৎ অফিসের সহকারী প্রকৌশলী পাভেল রহমান, জগন্নাথপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তাজ উদ্দিন আহমদ,জগন্নাথপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু,  কোষাধ্যক্ষ মোঃ আব্দুল হাই, সাংবাদিক আমিনূল হক শিপন,
পাটলী ইউপি চেয়ারম্যান মোঃ আঙুর মিয়া সহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা- কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সরকারি আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী।প্রসঙ্গত,  এর আগে তিন ধাপে এ উপজেলায় গরীব পরিবারের মধ্যে  ৫’শ ৩৭টি ঘরের চাবি হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com