শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর শান্তিগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ২২টি পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে তরুণদের নিয়ে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান শান্তিগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক পবিত্র ওমরাহ পালনে দোয়া প্রার্থী  জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন 

জগন্নাথপুর সরকারি গার্লস হাই স্কুলের  বেদখল হওয়া জমি ৩৭ বছর পর উদ্ধার

জগন্নাথপুর সরকারি গার্লস হাই স্কুলের  বেদখল হওয়া জমি ৩৭ বছর পর উদ্ধার

নিজস্বপ্রতিবেদক:সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বেদখল হওয়া জায়গা ৩৭ বছর পর উদ্ধার করে সীমানা পিলার বসানো হয়েছে।  বুধবার বিকেলে সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা উপস্থিত থেকে বেদখল হওয়া ভূমি সীমানা চিহ্নিত করে খুঁটি বসান। এসময় বিদ্যালয়ের শিক্ষক  শিক্ষর্থী,অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানা গেছে, ১৯৭৯ সালে জগন্নাথপুর গ্রামের শিক্ষানুরাগী ধরনী চক্রবর্তীর দানকরা ভূমিতে জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৮৬ সালে বিদ্যালয়টি জাতীয় করন হয়। বিদ্যালয়ের ৫১ শতাংশ জায়গার মধ্যে ১৬  শতাংশ জমি রফিকুল হক নামে জগন্নাথপুর গ্রামের এক ধনাঢ্য প্রভাব শালী  ব্যক্তি১৯৮৭ সাল থেকে  দখল করে রাখেন। দীর্ঘদিন ধরে দখলকৃত জমি ছেড়ে দিতে তাকে অনুরোধ করা হলেও এতে কর্ণপাত না করে আট শতাংশ জমিতে গত  বছর  মুরুগের খামার তৈরি করেন।  বুধবার  বিদ্যালয়ের আবেদনের প্রেক্ষিতে আট শতাংশ জমি চিহ্নিত করে সীমানা পিলার ও লালকাপড়ের খুঁটি এবং বিদ্যালয়ের নামে সাইন বোর্ড  বসানো হয়। বিদ্যালয়ের জায়গা উল্লেখ করে সাইনবোর্ড সাঁটানো হয়। এসময় দখলকারী রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক জানান, বিদ্যালয়ের বেদখল হওয়া ১৬ শতাংশ জায়গার মধ্যে ৮ শতাংশ জমি নিয়ে মামলা চলছে। অপর আট শতাংশ জমি ৩৭ বছর পর উদ্ধার করে সীমানা চিহ্নিত করে পিলার বসানো হয়েছে। তিনি বলেন বেদখল হওয়া জায়গার কারণে শিক্ষা প্রকৌশল দফতর থেকে বরাদ্দকৃত ২টি  পাচতলা ভবন নির্মাণ বিঘ্নিত হচ্ছে। আমরা বিদ্যালয়ের জায়গা উদ্ধার ও সীমানা চিহ্নিত হওয়ায় প্রশাসন কে ধন্যবাদ জানাচ্ছি।জগন্নাথপুর গার্লস হাই স্কুলের অভিভাবক কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সানোয়ার হাসান সুনু বলেন দীর্ঘ দিন পর অবৈধ দখলে থাকা এই জায়গা উদ্ধার হওয়ায় মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি। জায়গা উদ্ধারে গুরুত্বপূর্ণ  অবদানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা আলবশিরুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন ইব্রাহিম কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা বলেন, বিদ্যালয়ের জায়গা চিহ্নিত করে সীমানা পিলার ও বিদ্যালয়ের নামে সাইন বোর্ড  বসানো হয়েছে। বেদকলকৃত জমিতে নির্মাণকৃত স্হাপনা আইনি প্রক্রিয়ায় দ্রুত উচ্ছেদ করা হবে।জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম বলেন, আইনিভাবে বিদ্যালয়ের জায়গা চিহ্নিত করা হয়েছে। দ্রুত অবৈধ স্হাপনা উচ্ছেদ করে এখানে বিদ্যালয়ের নতুন ভবন নির্মান করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com