বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

যেকোন দুর্যোগে মানুষের পাশে আছে সরকার : এম এ মান্নান 

যেকোন দুর্যোগে মানুষের পাশে আছে সরকার : এম এ মান্নান 

শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি:: সাবেক পরিকল্পনামন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে মাননীয় প্রধানমন্ত্রী আছেন। তার মায়া আছে আমাদের প্রতি৷  আমরাও আপনাদের পাশে আছি, যেকোন দুর্যোগে সবসময়ই অসহায় মানুষের পাশে আছে সরকার। কাজেই ভয়ের কোন কারণ নেই৷
শুক্রবার(২১ জুন) বিকালে শান্তিগঞ্জের উপজেলার আব্দুল মজিদ কলেজে বন্যা আশ্রয়কেন্দ্রে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণে তিনি এসব কথা বলেন৷
এ সময় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিক, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাদাত মান্নান অভি, বর্তমান চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মোক্তাদির হোসেন,  উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু ও সাধারণ সম্পাদক হাসনাত হোসেন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ প্রমুখ৷

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com