বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

জগন্নাথপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আছর উপজেলা সদর জামে মসজিদে জগন্নাথপুর উপজেলা এবং পৌর বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের যৌথ
উদ্যোগে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, জগন্নাথপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল হক, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ও জগন্নাথপুর উপজেলা বিএনপির সদস্য ডা. রাজা মিয়া, উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক নুরুল আলম, জগন্নাথপুর পৌর বিএনপির সদস্য হাবিল মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সাদেক আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রাসেল বক্স, উপজেলা যুবদলের সদস্য রুকন মিয়া, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক শামিম আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমিন, পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ইকবাল হোসেন, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মারজান চৌধুরী, পাটলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রুপন মিয়া, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি লিটন মিয়া সহ বিএনপি পরিবারের নেতাকর্মী বৃন্দ৷
মোনাজাতে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহ পাকের দরবারে মোনাজাত করা হয়৷ সেই সাথে জাতীয়তাবাদী পরিবারসহ সকলের সুস্বাস্থ্য কামনা করা হয় এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফিরাত কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com