বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

সুনামগঞ্জের জগন্নাথপুরে ফের ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত-১, আহত-৪

সুনামগঞ্জের জগন্নাথপুরে ফের ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত-১, আহত-৪

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের জগন্নাথপুর হাসপাতাল থেকে সেবা নিয়ে সিএনজি যোগে বাড়ী ফেরার পথে সুনামগঞ্জ থেকে ছুটে আসা একটি দ্রুতগামী বেপরোয়া ট্রাকের ধাক্কায় এক মহিলা নিহত হয়েছেন।
 ৩০ জুন রোববার বিকেলে জগন্নাথপুর – সুনামগঞ্জ আঞ্চলিক মহা সড়কের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের  মজিদপুর খাশিলা এলাকার মধ্যবর্তী স্থানে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। এতে সিনজি’টি নিমিষেই দুমড়েমুচড়ে গেলে ভেতরে থাকা ৪ যাত্রীর মধ্যে রেখা বেগম (৪০) নামে ১মহিলা ঘটনাস্থলেই নিহত হন, তিনি ছাতক উপজেলার ঝিগলী গ্রামের সুহেল মিয়ার স্ত্রী।
অপরদিকে সিএনজি চালক সহ নিহত ঐ মহিলা পরিবারের আরো তিনজন আহত হয়েছেন। গুরতর আহত অবস্থায় তাদেরকে জগন্নাথপুর হাসপাতালে পাঠানো হলে সেখান থেকে চার জনকেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতরা হলেন একই গ্রামের কালা মিয়ার স্ত্রী
আয়জন বিবি (৬৫), শফিক মিয়া (৩০)পিতা আফজাল, জাকির মিয়া (২২) পিতা আবুল খয়ের, রেনু বিবি (৩৩) স্বামী মনির মিয়া।
স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ঐ ট্রাকটিকে আটক করা হয়েছে । জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com