বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

সিলেট ও শান্তিগঞ্জে আব্দুন নূর চেয়ারম্যানের মৃত্যু বার্ষিকী পালিত

সিলেট ও শান্তিগঞ্জে আব্দুন নূর চেয়ারম্যানের মৃত্যু বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের জয়কলস ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান, সাবেক প্রধান শিক্ষক আব্দুন নূরের পঁয়ত্রিশতম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে গ্রামের বাড়ি ও সিলেটে গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) পৃথক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বাদ মাগরিব মরহুমের কনিষ্ঠ পুত্র, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদের জালালাবাদ আবাসিক এলাকার বাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো: সাজিদুর রহমান। এসময় পরিবারের মরহুম সদস্যদের জন্যও দোয়া করা হয়।

মাহফিলে অন্যানের মধ্যে অংশ নেন- সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সভাপতি ইকরামুল কবির, দৈনিক সিলেটের ডাকের প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাবেক সহ সভাপতি ও ইত্তেফাক-এর সিলেট ব্যুরো প্রধান হুমায়ুন রশীদ চৌধুরী, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সহ সাধারণ সম্পাদক এম এ মতিন, সদস্য ক্বারী মো: ঈসা তালুকদার, শাহদিন আহমদ সামি, শেহজাদ রশীদ চৌধুরীসহ আত্বীয় স্বজন। শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন হাফেজ উসমান গণি।

এদিকে, বুধবারে বাদ আসর গ্রামের বাড়ি উজানীগাঁও জামে মসজিদে আয়োজি এক মিলাদ- দোয়া মাহফিল পাড়া প্রতিবেশি ও মুসল্লীরা অংশ নেন। এতে মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা রশিদ আহমদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com