বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

শান্তিগঞ্জে জামায়াতের উদ্যোগে সিরাত মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

শান্তিগঞ্জে জামায়াতের উদ্যোগে সিরাত মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

সামিউল কবির, শান্তিগঞ্জ থেকে:: সিরাতুন্নবী(সা.) উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সিরাত মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার(২৮ সেপ্টেম্বর) দুপুর ২ টায় উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামের হলরুমে অনুষ্ঠিত এই সিরাত মাহফিলের সভাপতি করেন উপজেলা জামায়াতের আমীর হাফেজ আবু খালেদ। যৌথভাবে সঞ্চালনায় করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার দিলোয়ার হোসেন ও সহ সেক্রেটারি আসাদুজ্জামান৷
সিরাত মাহফিলে অতিথি হিসেবে বক্তব্য রাখেন  কেন্দ্রীয় জামায়াতের মজলিসে শুরা সদস্য, মাজলিসুল মোফাসসীরিন বাংলাদেশ ও সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমদ খাঁন, কেন্দ্রীয় সহ-সভাপতি, মাজলিসুল মোফাসসীরিন বাংলাদেশ মাওলানা আব্দুস সালাম আল-মাদানী, জেলা জামায়াতের সেক্রেটারি মোমতাজুল হাসান আবেদ, সিলেট এমসি কলেজের অর্থনীতি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক আব্দুল আহাদ, সুনামগঞ্জ আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, জেলা উলামা বিভাগের বায়তুল মাল সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন, উপজেলা জামায়াতের বায়তুল মাল সেক্রেটারি হাফিজ মাওলানা মো. আবু বক্কর সিদ্দিক, শ্রমিক কল্যাণ ফেডারেশন শান্তিগঞ্জ শাখার সভাপতি রায়েজ নুর, সেক্রেটারি মোঃ মামুন আহমেদ, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সজিব আহমদ, সেক্রেটারি আফসার আহমেদ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল প্রমুখ৷
আলোচনার পর দিশারী শিল্পীগোষ্ঠী ও রংধনু শিল্পীগোষ্ঠী শিল্পীদের পরিবেশনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আগত অতিথি ও উপস্থিত শ্রোতারা৷

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com