শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর শান্তিগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ২২টি পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে তরুণদের নিয়ে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান শান্তিগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক পবিত্র ওমরাহ পালনে দোয়া প্রার্থী  জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন 

শান্তিগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

শান্তিগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

সামিউল কবির, শান্তিগঞ্জ থেকে: সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া৷
এসময় উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রব্বানী চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আকরাম আলী, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুবায়ের আহমদ, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন, সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন মায়াসহ আরও অনেকে৷
অনুষ্ঠানের শুরুতে কৃষি প্রযুক্তি মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন ও কৃষকদের সঙ্গে কথা বলেন। এরপর কৃষকদের মধ্যে গাছের চারা- বীজ, মহিলাদের মধ্যো সেলাই মেশিন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য সামগ্রী বিতরণ এবং উপজেলা পরিষদ প্রাঙ্গনে গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া৷

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com