বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

শান্তিগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে থানা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক সভা

শান্তিগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে থানা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক সভা

সামিউল কবির, শান্তিগঞ্জ থেকে:: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় আসন্ন শারদীয়া দুর্গাপূজা ২০২৪ উপলক্ষে শান্তিগঞ্জ থানা পুলিশের আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় শান্তিগঞ্জ থানার হল রুমে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলীর সভাপতিত্বে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম,
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রওশন খান সাগর, সহ-সভাপতি লুৎফর রহমান, সহ-সভাপতি সলিব নূর বাচ্চু, সাধারণ সম্পাদক আমিনুর রশিদ আমিন, সুজনের সভাপতি রাধিকা রঞ্জন তালুকদার, সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ফরিদুর রহমান ফরিদ, উপজেলা জামায়াতের আমির হাফেজ আবু খালেদ, সেক্রেটারি মাস্টার দিলোয়ার হোসেন, সহ সেক্রেটারি আসাদুজ্জামান, উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মুস্তাক আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ, জমিয়ত নেতা মাওলানা আব্দুল হাই, শান্তিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতি ভুষন তালুকদার ঝন্টু, সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রঞ্জিত সুত্রধর, থানার ওসি তদন্ত শফিকুর রহমান, সেকেন্ড অফিসার এসআই আব্দুর রহমান, এসআই মিজানুর রহমান, কাজল দে, রিগ্যান, শুভাস, শফিউল ইসলাম, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সঈদ, সিনিয়র সহ-সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, তথ্য ও গবেষণা সম্পাদক মান্নার মিয়া ও অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com