বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় সভা 

জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় সভা 

নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুরের প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী।
এ সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনা বাহিনীর তৎপরতার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন- জগন্নাথপুর সেনা ক্যাম্পের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন সুয়েব আহমেদ। উপস্থিত ছিলেন- সিনিয়র ওয়ারেন্ট অফিসার সেলিম রেজা।
সোমবার (০৭ অক্টোবর)  দুপুর ১২ টায় জগন্নাথপুর পৌরভবনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সাংবাদিকদের সহযোগিতা কামনা করে ক্যাপ্টেন সুয়েব আহমেদ বলেন, দেশে যেকোনো সংকটে ও  জনদুর্ভোগে সেনাবাহিনী জনগনের পাশে দাঁড়িয়েছে  জগন্নাথপুর উপজেলায় সেনাবাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ও জনসাধারণের  স্বার্থে কাজ করে যাচ্ছে। এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় সবাইকে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন,  হিন্দু সম্প্রাদায়ের আসন্ন দূর্গা পুজা  উপলক্ষে জগন্নাথপুরের ৪১টি পূজামণ্ডপে সেনাবাহিনীর টহল জোরদার থাকবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ও যেকোনে ধরনের গুজব  প্রচার থেকে  বিরত থাকতে হবে। সেনাবাহিনীর সহযোগিতায় জবরদখল হওয়া মানুষের জমিজমা উদ্ধার, আইনশৃঙ্খলা রক্ষার কাজ ও অবকাঠামোগত বিষয়ের সমাধানের উপর গুরুত্ব আরোপ করেন তিনি।
এসময় বক্তব্য রাখেন- জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ সানোয়ার হাসান সুনু, কোষাধ্যক্ষ আব্দুল হাই। উপস্থিত ছিলেন-  সাংবাদিক মাসুম আহমেদ, আলী আহমেদ, জামাল উদ্দিন বেলাল, জহিরুল ইসলাম,  হুমায়ুন কবির, আমিনুল হক সিপন,  গোবিন্দ দে, হুমায়ুন ফরিদী , হিফজুর রহমান জিয়া, গোলাম সারোয়ার, আমিনুর রহমান জিলু, জুয়েল আহমদ,রেজুওয়ান কোরেশী, রিয়াজ রহমান,   বিপ্লব দেবনাথ, ইকবাল হোসেন, আল আমিন, সুমিত রায় প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com