বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

ওসমানী হাসপাতাল থেকে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে মুক্তি

ওসমানী হাসপাতাল থেকে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে মুক্তি

নিজস্ব প্রতিবেদক :
সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে  সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডিসচার্জ দেওয়া হয়েছে।
গতকাল তিনি সুনামগজ্ঞ জজ আদালত থেকে জামিন পান। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা দেড়টার দিকে জামিনের কাগজপত্র হাসপাতালে পৌঁছানোর পর তাকে ডিসচার্জ দেওয়া হয়।
একই সাথে জামিনের কাগজ পাওয়ার পর ওসমানী হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হয়েছে তার নিরাপত্তায় নিয়োজিত কারারক্ষী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সাবেক পরিকল্পনামন্ত্রীর ভাতিজা সাজ্জাদ জানান, দেশবাসীর দোয়ায় ২১ দিন পর চাচা মুক্তি পেয়েছেন। পরিবারের সদস্যরা তার অপেক্ষায় আছেন। তার মুক্তিতে আমরা খুশি। তবে তার ডায়াবেটিস এখনো কন্ট্রোলে না বলে জেনেছি।
সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার সাখাওয়াত হোসেন রুবেল বলেন, দুপুরে সুনামগঞ্জ থেকে জামিনের কাগজপত্র  সিলেটে আসলে হাসপাতালে নিরাপত্তায় নিয়োজিত কারারক্ষী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সরিয়ে নেওয়া হয়।
গত ১৯ সেপ্টেম্বর রাতে শান্তিগজ্ঞের রাড়ি থেক থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, সাবেক পরিকল্পনামন্ত্রীর এম এ মান্নানের শারীরিক অবস্থা আগের থেকে অনেক ভালো। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী হাসপাতাল থেকে ডিসচার্জ দেওয়া হয়েছে।
এর আগে গতকাল বুধবার (৯ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিনের আদালত তার জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, ২ সেপ্টেম্বর সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নির্জন কুমার মিত্রের আদালতে সাবেক পরিকল্পনা মন্ত্রীসহ ৯৯ জনকে আসামী করে দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের এরোয়াখাই গ্রামের নাজির আহমদের ছেলে হাফিজ আহমদ বাদী হয়ে ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে একটি মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com