বুধবার, ১৭ Jun ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

নেতা-কর্মীদের নিয়ে শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন কয়ছর আহমেদ

নেতা-কর্মীদের নিয়ে শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন কয়ছর আহমেদ

নিজস্বপ্রতিবেদক: দীর্ঘ এক যুগ পর নীজ মাতৃভূমিতে ফিরে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জগন্নাথপুরের কৃতী সন্তান কয়ছর এম আহমেদ।সোমবার শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন, বিএনপি’র জাতীয় স্হায়ীকমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ, বিএনপি নেতা সুলতান সালাহ উদ্দিন টুকু,আজিজুল বারী হেলাল, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিছবাহুজ্জামান সুহেল, সুজাতুর রেজা, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আবুল হোসেন, বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুক্তরাজ্য বিএনপি নেতা রাজু আহমেদসহ কেন্দ্রীয় এবং যুক্তরাজ্য বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, গতকাল রোববার সকালে শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল সংখ্যক নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে দেশে ফিরেছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য কয়ছর এম আহমেদ। এরআগে গত বুধবার ওই নেতা-কর্মীদের নিয়ে পবিত্র ওমরাহ পালন করতে যুক্তরাজ্য থেকে সৌদিআরবে যান।এদিকে, বিএনপির ওই নেতার আগমনে আরও ৩৫ নেতা-কর্মী যুক্তরাজ্য থেকে ঢাকায় এসে অবস্থান করছেন। সবাইকে সঙ্গে নিয়ে আগামীকাল মঙ্গলবার সিলেটে আসবেন কয়ছর এম আহমেদ। পরে তার জন্মস্থান জগন্নাথপুরে আয়োজিত এক বিরাট গণসংবর্ধনায় যোগ দিবেন এই সংগ্রামী নেতা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com