বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুর প্রেসক্লাবে  দ্বিতীয় ধাপে প্রাথমিক সদস্যপদ প্রদান

জগন্নাথপুর প্রেসক্লাবে  দ্বিতীয় ধাপে প্রাথমিক সদস্যপদ প্রদান

নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের ঐতিহ্যবাহী জগন্নাথপুর প্রেসক্লাবের  নতুন সদস্যদের দ্বিতীয় ধাপে সদস্য অন্তর্ভুক্তির প্রাথমিক সদস্য পদ পত্র প্রদান করা হয়েছে।
শনিবার (০৯ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলা পরিষদ সংলগ্ন প্রেসক্লাব কার্যালয়ে অন্তর্ভুক্ত  সদস্যদের হাতে প্রাথমিক সদস্যপদ  পত্র তুলে দেন- ভারপ্রাপ্ত সভাপতি তাজউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু ও যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব।
এসময় সদস্যপদ পত্র বুঝে নেন অন্তর্ভুক্ত সদস্য হুমায়ুন কবির, আমিনুর রহমান জিলু,হিফজুর তালুকদার জিয়া।এছাড়া গোলাম সারোয়ারের পক্ষে পত্র বুঝে নেন জামাল উদ্দিন বেলাল।
প্রেসক্লাব নেতৃবৃন্দ দ্বিতীয় ধাপে পত্র প্রাপ্ত  নতুন প্রাথমিক সদস্যদের স্বাগত জানিয়ে সাংবাদিকতা পেশার ভাবমূর্তি রক্ষা করে পেশাগত দায়িত্ব পালন করতে আহ্বান জানানো হয়।
এর আগে ২ নভেম্বর (শনিবার) প্রথম ধাপে প্রেসক্লাবের নতুন সদস্য অন্তর্ভুক্তির পত্র বুঝে নেন- জামাল উদ্দিন বেলাল, আমিনুল হক সিপন, গোবিন্দ দে, ইকবাল হোসেন।
এ ব্যাপারে প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু বলেন, সাংবাদিকতা একটি দ্বায়িত্বশীল পেশা। আমরা সদস্য পদের ক্ষেত্রে আর্দশ ও সাংবাদিকতার নীতিমালাকে প্রাধান্য দিচ্ছি।   সাংবাদিকতা মানে মানুষের কল্যাণে কাজ করা। সাংবাদিকতা মানে মানুষের অধিকারের পক্ষে কাজ করা এবং অনিয়ম,দূর্নীতি ও সন্ত্রাসের বিরুধ্বে লিখা।
এ বিষয়টি মাথায় রেখে সবাইকে সততার সহিত কাজ করতে হবে।প্রসঙ্গত ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত জগন্নাথপুর প্রেসক্লাব ধারাবাহিকভাবে গৌরবময় ঐতিহ্য বজায় রেখে সুনামের সহিত সাংবাদিকতা পেশার সুমহান মর্যাদা অক্ষুন্ন রেখে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছে। আগামীতে এর ধারাবাহিকতা অক্ষুন্ন রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com