শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

জগন্নাথপুরে কিশোর হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

জগন্নাথপুরে কিশোর হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে ফুটবল খেলা কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার ১২ দিন পর আহত রায়হান মিয়া (১৬) নামের এক কিশোরের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার প্রধান আসামীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জগন্নাথপুর পুলিশ। বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার কৃতরা হলো, উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের সুহেল মিয়ার ছেলে শাওন মিয়া (১৪) ও একই গ্রামের কাওছার মিয়ার ছেলে শহীদুল আলম (১৬)।
 জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ জানান, গ্রেপ্তার কৃতদের মধ্যে শাওন মিয়া হত্যা মামলার প্রধান আসামী। ঘটনার পর থেকে সে  পলাতক ছিল। অন্য আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত তিন মাস আগে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের মৃত শাফিকুর রহমানের ছেলে রায়হানের সঙ্গে ফুটবল খেলাকে কেন্দ্র করে একই গ্রামের সুহেল মিয়ার ছেলে শাওন মিয়ার বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে গত ২৭ অক্টোবর গ্রামের রাস্তায় রায়হানকে দেখে শাওন মিয়া গালাগালি শুরু করেন। এক পর্যায়ে মারামারিতে রায়হান গুরুত্বর আহত হন। পরে ওই কিশোর কে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর গত ৭ নভেম্বর রায়হানকে বাড়িতে নিয়ে আসার পথিমধ্যে তাঁর অবস্থায় অবনতি দেখা দিলে তাঁকে দ্রুত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক রায়হান মিয়াকে মৃত ঘোষনা করেন।
এদিকে, মারামারির ঘটনার পর রায়হানের মা রুমি বেগম বাদী হয়ে ৬ জনের নামে গত ৩ নভেম্বর জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com