মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

জগন্নাথপুর থানা ভবনে সম্প্রীতি সভা অনুষ্ঠিত

জগন্নাথপুর থানা ভবনে সম্প্রীতি সভা অনুষ্ঠিত

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। দেশ ব্যাপী সাম্প্রতিক পরিস্হিতির প্রেক্ষিতে মুসলিম, হিন্দু সহ অন্যান্য সম্প্রাদায়ের মধ্যে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে জগন্নাথপুরে পুলিশ প্রশাসনের উদ্যোগে এক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর থানা ভবনের হল রুমে আজ সোমবার (২ ডিসেম্বর) বিকেলে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়।এ এসপি রনজয় চন্দ্র মল্লিকের সভাপতিত্বে ওসি (তদন্ত) জয়নাল হোসেনের পরিচালনায় স্বাগত বক্তাব্য রাখেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ আবু হুরায়রা সাদ মাস্টার, জগন্নাথপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক ও জগন্নাথপুর সরকারী গার্লস হাইস্কুলের অভিভাবক কমিটির সভাপতি মোঃ সানোয়ার হাসান সুনু, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোঃ লুৎফুর রহমান চৌধুরী, সদ্য বিলুপ্ত ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন আহমদ,উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা আফজল হোসেইন, কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান রফিক মিয়া,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক এমএ কয়েস, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, জগন্নাথপুর পৌর জামায়াতের সভাপতি আ হ ম ওয়ালী উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী ধনেশ চন্দ্র রায়, জগন্নাথপুর পৌরসভার প্রকৌশলী সতীশ গোস্বামী, সাবেক পৌর কাউন্সিলর কামাল হোসেন প্রমূখ।এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com