শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর শান্তিগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ২২টি পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে তরুণদের নিয়ে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান শান্তিগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক পবিত্র ওমরাহ পালনে দোয়া প্রার্থী  জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন 

শান্তিগঞ্জে প্রেসক্লাবের সাবেক সভাপতি মহিমের মৃত্যুবাষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল 

শান্তিগঞ্জে প্রেসক্লাবের সাবেক সভাপতি মহিমের মৃত্যুবাষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল 

শান্তিগঞ্জ প্রতিনিধি::
শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মহি উদ্দিন মহিমের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাবের আয়োজনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৩ নভেম্বর) সন্ধ্যায় শান্তিগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এই স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা।
শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু সঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল হকের সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য রাখেন শান্তিগঞ্জ থানার ওসি তদন্ত ইরফানুর রহমান, পর্তুগাল প্রবাসী মো. টিপু সুলতান রুয়েল, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সামিউল কবির, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, তথ্য ও গবেষণা সম্পাদক মান্নার মিয়া, নির্বাহী সদস্য আবুল কালাম, শাহনূর সুলতান, সাংবাদিক দিলিপ কুমার দাস, মরহুম সাংবাদিক মহিমের ভাই সাবেক পুলিশ সদস্য জসিম উদ্দিন ও কবির উদ্দিনসহ প্রমুখ।
আলোচনা সভার পর মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শান্তিগঞ্জ বাজার মসজিদের ইমাম হাফেজ মাওলানা জিয়াউর রহমান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com