শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

আইপিলে সাকিবের নতুন কীর্তি

আইপিলে সাকিবের নতুন কীর্তি

স্পোর্টস ডেস্ক ::
টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৪ হাজার রান ও ৩০০ উইকেটের রেকর্ডের পর আরেক কীর্তি গড়লেন সাকিব আল হাসান। এবার আইপিএল ইতিহাসের প্রথম বিদেশি বাঁ-হাতি স্পিনার হিসেবে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশ আইকন। গতকাল কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে এই অনন্য অর্জনে নাম লেখান সানরাইজার্স হায়দরাবাদ অলরাউন্ডার সাকিব। আইপিএলে বিদেশি বাঁ-হাতি বোলারদের মধ্যে উইকেট প্রাপ্তিতে সাকিব আল হাসানের অবস্থান চতুর্থ। আইপিএল ক্যারিয়ারে
৫০ ম্যাচে ৬১ উইকেট রয়েছে অজি বাঁ-হাতি পেসার  মিচেল জনসনের।  ৪৪ ম্যাচে মিচেল ম্যাকলেনাঘানের শিকার ৬০ উইকেট ও ৬০ ম্যাচে অজি পেসার জেমস ফকনারের শিকার ৫৯। তবে তালিকায় সেরা ইকোনমি গড় সাকিবের।
ওভারপ্রতি সাকিব ৭.১৭, জনসন ৮.০৮, ম্যাকক্লেনাহান ৮.৬৭, ফকনার ৮.৬৯। টি-টোয়েন্টি ক্রিকেটে ২৬১ ম্যাচে সাকি্ের সংগ্রহ ৪০৯৭ রান ও বল হাতে শিকার ৩০২ উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০০ রান ও ৩০০ উইকেটের ডাবল কীর্তি রয়েছে আর কেবল ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com