মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

জগন্নাথপুরে যুবলীগ সদস্য আব্দুল মতিন গ্রেপ্তার

জগন্নাথপুরে যুবলীগ সদস্য আব্দুল মতিন গ্রেপ্তার

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে যুবলীগের সদস্য আব্দুল মতিনকে (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। আব্দুল মতিন জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই গ্রামের মৃত আসলম উল্লার পুত্র।

শুক্রবার (১৩ ডিসেম্বর) তাঁকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে জগন্নাথপুর থানা পুলিশ।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমীন বলেন, মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ঘটনার সাথে জড়িত সন্দেহে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর নুর বাদী হয়ে কার্যালয়ে অগ্নিসংযোগ ও চুরির অভিযোগে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ আওয়ামী লীগের ৪৯ নেতাকর্মীর নামে জগন্নাথপুর থানায় একটি মামলা করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত ওই মামলায় তিন জনকে গ্রেপ্তার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com