মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

জগন্নাথপুরে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজের উদ্বোধন

জগন্নাথপুরে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজের উদ্বোধন

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাওর গুলোর ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে নলুয়ার হাওরের ৪নং পিআইসি ফসল রক্ষা বাঁধের কাজের উদ্বোধনের মধ্যদিয়ে জগন্নাথপুরের ফসল রক্ষা বাঁধের কাজের উদ্বোধন করেন কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি ইউএনও মোঃ বরকত উল্লাহ।এ উপলক্ষে স্হানীয় কৃষকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পাউবোর উপ সহকারী প্রকৌশলী সবুজ কুমার শীল এর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি মোঃ বরকত উল্লাহ। উপজেলা কাবিটা স্কীম বাস্তবায়ন মনিটরিং কমিটির সদস্য থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহল আমীন, মৎস্য কর্মকর্তা মোঃ আল আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেন, সাংবাদিক মোঃ হুমায়ুন কবির, যুবদল নেতা আবুল হোসেন ডালিম, কৃষক সাজন মিয়া, ৪নং পিআইসি কমিটির সভাপতি নোমান আহমদ জুয়েল। এ সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় কৃষকসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি বরকত উল্লাহ বলেন, নীতিমালা অনুযায়ী গণশুনানির মাধ্যমে এলাকার প্রকৃত কৃষক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের দিয়ে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের কমিটি গঠন করা হয়েছে। বাঁধের কাজে কোনো অনিয়ম সহ্য করা হবে না। সকল পিআইসিকে সরকারের বেধে দেয়া সময়ে বাঁধের কাজ শেষ করতে হবে। কোনো অনিয়ম দুর্নীতির অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাউবো সূত্রে জানা যায়, ২০২৪-২০২৫ অর্থ বছরে উপজেলায় ৩৯টি পিআইসির মাধ্যমে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজ করা হবে।এ কাজ বাস্তবায়নে সরকার থেকে ৭ কোটি টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com