মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
নিজস্বপ্রতিবেদক: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যেগে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ’র সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, বিশিষ্ট শিক্ষানুরাগী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টার, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তাজউদ্দিন আহমদ, উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ এমদাদ আহমদ, ইউপি সদস্য আলিম উদ্দিন,মাওলানা সাইফুর রহমান সাজোওয়ার, উপজেলা জাতীয় পার্টির সেক্রেটারি জহিরুল ইসলাম লাল, পৌর যুবদলের সদস্য সচিব শামীম আহমদ, যুবদল নেতা তারেক আহমদ প্রমুখ।
Leave a Reply